26 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় বসতবাড়ির পুকুরে পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ১৩নং মায়ানি ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশুর নাম আরিফ হোসেন (২)। সে আনোয়ার হোসেনের ছেলে। আরিফ বড়তাকিয়া বাজারের পশ্চিম পাশে ১৩ নং মায়ানি ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী নুরুল হক ডাক্তার বাড়িতে মা আকলিমার সাথে নানার বাড়িতে থাকতো।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ইয়াছিন উল্লাহ জানান, শিশুটির মা আকলিমা সকাল ১১টার দিকে পুকুর ঘাটে মাছ ধৌত করতে গেলে মায়ের অগোচরে পুকুরে পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু আরিফ হোসেনের মরদেহ। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের