23 C
আবহাওয়া
৬:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেনা বাংলাদেশ

মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেনা বাংলাদেশ

মিস ইউনিভার্সের আসরে অংশ নিচ্ছেনা বাংলাদেশ

বিএনএ, ঢাকা:এবার মিস ইউনিভার্সের মূল আসর অনুষ্ঠিত হচ্ছে ইসরাইলে।মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় কোনো প্রতিযোগীকে পাঠানো হচ্ছে না।
আগামী ১২ ডিসেম্বর ইসরাইলের বন্দরনগরী এইলাটে বসছে ‘মিস ইউনিভার্স ২০২১’-এর বিশ্ব আসর। এতে ৬৬টি দেশ অংশ নেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে। এছাড়া আরও ৯টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এবারের আসর উপস্থাপনা করবেন স্টিভ হার্ভে।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক। তিনি বলেন, ৭০তম মিস ইউনিভার্স ২০২১-এর মূল আসর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে ইসরাইলি দূতাবাস নেই, স্বাভাবিকভাবে ভিসা জটিলতা রয়েছে। এজন‌্য আমরা এবার বাংলাদেশি কোনো প্রতিনিধি পাঠাচ্ছি না।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!