24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

বিএনএ, ঢাকা: সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তবে আগের পাঁচটি এবং নতুন করে পাঁচটিসহ মোট ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫অক্টোবর) সকাল থেকে শ্রমিকরা কাজে ফেরায় পোশাক কারখানা গুলো কর্মমুখর হয়েছে।

শ্রমিক সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে যোগ দিলে উৎপাদন শুরু হয় পোশাক কারখানাগুলোয়। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সরেয়ার আলম জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তবে আজ আগের বন্ধ থাকা পাঁচটি এবং সাধারণ ছুটি ঘোষণা করা পাঁচটিসহ মোট ১০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

বিএনএনিউজ /আরএস

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে