20 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সচিবালয়ের অফিসকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীদের এক প্রতিনিধিদল

ঢাকা  : বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে সচিবালয়ের অফিসকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর শিক্ষার্থীদের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

বুধবার(৪ সেপ্টেম্বর) নিটার-এর শিক্ষার্থীরা উপদেষ্টার নিকট শোষণমুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। দাবিসমূহ হলো- ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-কে সরকারিকরণ।

উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিসমূহ গুরুত্ব দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পূরণের আশ্বাস দেন।

মন্ত্রণালয়ের বিটিএমসি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব সুব্রত শিকদার এসময় উপস্থিত ছিলেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী