27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

বিএনএ, যশোর: যশোর সদর উপজেলার ধোপাখোলা এলাকায় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ও তার শিশু ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধোপাখোলা গ্রামের আমিরুল ইসলাম (৫৪) ও তার ভাতিজা ১৫ মাস বয়সী ইউসুফ আলী। আমিরুল মৃত আনোয়ার আলী বিশ্বাসের ছেলে ও শিশু ইউসুফ মনিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: নেত্রকোণায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

নিহতের প্রতিবেশী হাসানুজ্জামান জানান, আমিরুল তার ভাতিজা ইউসুফকে নিয়ে শামুক কুঁড়াতে যান। ধোপাখোলায় রেল লাইনের ওপর শিশুটিকে রেখে তিনি শামুক কুঁড়াচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী ট্রেন আসছিল। ট্রেন আসতে দেখে আমিরুল দৌড়ে ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করেন।

এ সময় ট্রেনের ধাক্কায় আমিরুল ঘটনাস্থলে মারা যান। আর শিশু ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, দুজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ