27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

বিএনএ, নেত্রকোণা : নেত্রকোনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে ওইসব হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুছ (৩৮) ও অনিল চন্দ্র দাস এবং মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০) নিখোঁজ হন।

পরদিন সোমবার সকালে আব্দুল কুদ্দুসের মরদেহ হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। মঙ্গলবার অনিল চন্দ্র দাস ও দুলাল তালুকদারের মরদেহ পাওয়া যায়।

উভযের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান ও মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ