24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কারাগারে ২৭ দিনে ওজন বেড়েছে পরীমনির

কারাগারে ২৭ দিনে ওজন বেড়েছে পরীমনির

পরীমনি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনি সব সময়ই স্বাস্থ্য সচেতন। শারীরিক সুস্থতা এবং নিজেকে সর্বোচ্চ যোগ্য করে গড়ে তুলতে নিয়মিত যোগব্যায়াম করতেন তিনি। কিন্তু হঠাৎ করেই জীবনের ছন্দপতন ঘটেছে এই নায়িকার। মাদক মামলায় দীর্ঘ ২৭ দিন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে তাকে থাকতে হয়েছে। ফলে এ সময় রুটিন মেনে চলতে পারেননি তিনি।

সম্প্রতি পরীমনিকে যে-ই দেখেছেন, তারা এই নায়িকার ওজন বৃদ্ধির কথা বলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, ‘জেলের মধ্যে আমার এক্সারসাইজ করার সুযোগ ছিল না। তাছাড়া ওখানে খাবারে কোনো ডায়েট ছিল না। যে কারণে ওজন বেড়েছে।’

পরীমনির ওজন ৩ কেজি বেড়েছে বলে জানা গেছে। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ঢাকাই চলচ্চিত্রের এই গ্ল্যামার-কন্যা। পরীমনি বলেন, ‘খুব দ্রুতই  কাজে ফিরবো। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

দর্শক আগের পরীমনিকেই দেখতে পাবেন রুপালি পর্দায়। এ জন্য বাসায় ফিরেই পরীমনি আগের জীবনযাপনে ফিরে গেছেন। নিয়ম মেনে আবার শরীরচর্চা করছেন। ডায়েট কন্ট্রোলেও হয়েছেন মনোযোগী।

পরীমনি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে শেষ হয়েছে ‘মুখোশ’-এর শুটিং। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন রোশান। এ ছাড়া ‘প্রিতীলতা’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এই নায়িকা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে