27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটের মেয়র গলি মুখে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুই নম্বর গেট এলাকায় এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে টিকটিকি গাড়ি তাকে ধাক্কা দিলে ওই পথচারী লোকটি গুরুতর আহত হয়। তবে এখনো লোকটির নামপরিচয় জানা যায়নি। গাড়ি চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।

নিহত বৃদ্ধের মরদেহ চমেক হাসপাতালের ৫ তলা ২৮ নম্বর ওয়ার্ডে রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ