25 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে আবাসন প্রকল্পের ১১কর্মকর্তা গ্রেফতার

ধামরাইয়ে আবাসন প্রকল্পের ১১কর্মকর্তা গ্রেফতার

ধামরাইয়ে আবাসন প্রকল্পের ১১কর্মকর্তা গ্রেফতার

বিএনএ, সাভার :  ঢাকার ধামরাইয়ে জমি দখল চেষ্টার অভিযোগে একটি আবাসন প্রকল্পের ১১কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ।

এর আগে গতকাল ৪ আগস্ট বিকেলে উপজেলার মাখুলিয়া এলাকার ওই প্রকল্পের কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। পরে রাতে এ ঘটনায় পৃথক তিন মামলায় মোট ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হলেন, ওই আবাসন প্রকল্পের ব্যবস্থাপক (অর্থ) সোহাগ মিয়া, নাছির উদ্দিন, সোহাগ হোসেন, সুমনসহ নয়জন।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরা, কাইজারকুন্ড, মাখুলিয়া, সাস্তাপুর, সাচনা ও সীতি মৌজায় কাইজেন গ্রুপ নামে একটি বেসরকারি আবাসন প্রকল্প গড়ে ওঠে। এরপর পরই অভিযোগ ওঠে, স্থানীয় বাসিন্দাদের জমি দখল করছে প্রতিষ্ঠানটি। এ ঘটনার প্রতিবাদ করায় বিভিন্ন সময় এলাকাবাসীদের সঙ্গে বিরোধে জড়িয়ে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করানোর অভিযোগ ওঠে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনায় তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল কয়েকজনকে আটক করে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী