23 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রবাসীদের জন্য টিকা নিবন্ধন শুরু

সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রবাসীদের জন্য টিকা নিবন্ধন শুরু

সুরক্ষা অ্যাপ

বিএনএ, ঢাকা : ঢাকার ৭টি কেন্দ্রে সৌদি আরব ও কুয়েতগামীদের জন্য ফাইজারের টিকা দেয়া হবে। আর অন্যান্য দেশের কর্মীদের জন্য উপজেলা পর্যায়ে টিকা নেয়ার সুযোগ থাকছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রবাসীদের করোনার টিকা নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৫ জুলাই) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ ভার্চুয়াল বৈঠকে বিশেষ রেজিস্ট্রেশন ব্যবস্থা কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘প্রাথমিক অবস্থায় সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদের কাগজপত্র ঠিক থাকলে তারা এখানে অন্তর্ভূক্ত হবেন।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বিএবিটি’র ডাটাবেজের সাথে পাসপোর্ট এর ডাটা মিলিয়ে আমারা ভ্যারিফিকেশন করছি। এরপরই কেবল আমরা আমাদের সুরক্ষা প্লাটর্ফমে রেজিস্টেশন করার সুযোগ দিচ্ছি বিদেশগামী কর্মী ভাইবোনদেরকে।’

পরে সুরক্ষা অ্যাপে প্রবাসীদের টিকা নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর আগে ‘আমি প্রবাসী’ অ্যাপে প্রবাসী কর্মীদের রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান মন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা