বিএনএ, ডেস্ক : বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে লুঙ্গি আর শাড়ি নিয়ে যেন আজব সব কাণ্ড ঘটছে! বাংলাদেশে যেখানে ৫ই আগস্টের পর লুঙ্গির নিচে লুকানো নিয়ে ট্রল চলছে, সেখানে পশ্চিমবঙ্গে কাটমানি কাণ্ডে ধরা পড়া এক তৃণমূল নেতা যা করলেন, তা দেখলে আপনিও হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাবেন!”

রোববার পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নারায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি বা তোলাবাজির অভিযোগে পুলিশ অভিযান চালায়। অভিযুক্ত যুব তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে ধরতে পুলিশ যায় তাঁর ঠিকানায়! কিন্তু নেতা মশাই গ্রেপ্তার এড়াতে যে বুদ্ধিটি বের করলেন, তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।”
“জি হ্যাঁ, ঠিক ধরেছেন! পুলিশের হাত থেকে বাঁচতে ওই তৃণমূল নেতা একটি কাপড়ের দোকানের স্টোররুমে বিশাল শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়েন! ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা একে একে শাড়ির বান্ডিল সরাচ্ছেন, আর তার নিচ থেকে বেরিয়ে আসছেন নেতা মহাশয়! শাড়ির নিচে ঘাপটি মেরে বসে থেকেও শেষরক্ষা হয়নি, পুলিশ তাঁকে টেনে বের করে হাতকড়া পরায়।”
এই ঘটনা এখন দুই বাংলার ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে দারুণ আলোচনার বিষয়। ৫ই আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের লুঙ্গির নিচ থেকে বেরিয়ে আসার যে ট্রল বা রসাত্মক কথা বেশ চালু রয়েছে, সেই রেশ কাটতে না কাটতেই ভারতে শুরু হলো শাড়ি কাণ্ড! দুই দেশের রাজনীতিতেই যেন পালাবদলের এই মুহূর্তে পোশাকে লুকানোর এমন আজব কৌশল রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছে।”
শামীমা চৌধুরী শাম্মী
![]()

