18 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মসজিদুল হারামে প্রবেশে নতুন নির্দেশনা সৌদি সরকারের

মসজিদুল হারামে প্রবেশে নতুন নির্দেশনা সৌদি সরকারের

মসজিদুল হারাম

বিএনএ, ডেস্ক: যথাযথ অনুমতি ছাড়া পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, এর আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না। সৌদি সরকার এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার (৫ জুলাই) থেকে এই ঘোষণা কার্যকর হবে।হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।মসজিদুল হারামের পাশাপাশি অন্যন্য পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে মিনা, মুজদালিফা ও আরাফাত।
আরব নিউজ জানায়, বিনা অনুমতিতে কেউ প্রবেশ করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। এছাড়া কেউ যদি একই অপরাধ দ্বিতীয়বার করেন তবে তার জরিমানা দ্বিগুন হয়ে যাবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সকল নাগরিককে হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এক কঠোর ঘোষণায় বলা হয়েছে, কোথাও যেন নিয়মের লঙ্ঘন না হয় আর যদি হয়েই যায় তবে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা নিয়ম লঙ্ঘনকারীকে শাস্তির আওতায় আনতে মসজিদুল হারাম ও পবিত্র স্থানগুলো অভিমুখি প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করবে।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা