23 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ২৫০ ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

২৫০ ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের পাল্টা-হামলা ঠেকিয়ে ২৫০ শত্রু-সেনা হত্যার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কে একটি বড় ইউক্রেনীয় হামলা প্রতিহত করেছে। ইউক্রেনের অনেক সাঁজোয়া গাড়িও ধ্বংস করেছে। আড়াইশো ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করা হয়েছে।

লড়াইয়ের সময় ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এমন ভিডিওতে দেখা যায় যুদ্ধক্ষেত্রে সামরিক যানবাহন তীব্র হামলার মুখে পড়েছে।

তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে কিয়েভ কোন মন্তব্য করেনি এবং রাশিয়ার এই দাবি স্বাধীন সূত্র থেকে যাচাই করা যায়নি।

ইউক্রেন একটি পাল্টা হামলা চালাতে পারে বলে অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছিল, কিন্তু কিয়েভ বলছে তারা এরকম হামলার কোন আগাম সংকেত দেবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা