34 C
আবহাওয়া
৬:২৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে বিদ্যালয়ের অর্ধশত গাছ কাটল দুর্বৃত্তরা

ঝালকাঠিতে বিদ্যালয়ের অর্ধশত গাছ কাটল দুর্বৃত্তরা

ঝালকাঠিতে বিদ্যালয়ের অর্ধশত গাছ কাটল দুর্বৃত্তরা

বিএনএ, বরিশাল: ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার (৪ জুন) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক ও শিক্ষার্থীরা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকছেদ আলী খন্দকার জানান, বিদ্যালয়ের মাঠের পাশে তাল গাছ, চাম্বল গাছ ও মেহেগনি গাছসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ ছিল। গাছের ছায়ায় খেলাধুলা করতো শিক্ষার্থীরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ফেলে রেখে যায়। গাছগুলোর মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু