27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামপুর কাপড় ব্যবসায়ীদের লকডাউন প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর কাপড় ব্যবসায়ীদের লকডাউন প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর কাপড় ব্যবসায়ীদের লকডাউন প্রতিবাদে বিক্ষোভ

বিএনএ, ঢাকা : দেশের চলমান লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা।

সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে। রোজা ঈদ সামনে, এই ভরা মৌসুমে লকডাউন মানিনা।

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

বিএনএ নিউজ/শাহীদুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের