20 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে পিকআপ-মোটরবাইক সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

ফরিদপুরে পিকআপ-মোটরবাইক সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত


বিএনএ,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টায় মোটরবাইকে ইমরান শেখ ও নাইম শেখ ঢাকায় যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী