18 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ খানকে বয়কট কেন?

জায়েদ খানকে বয়কট কেন?

জায়েদ খানকে বয়কট কেন?

বিএনএ ডেস্ক, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে সিনেমার ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। শনিবার (৫ মার্চ) এক লিখিত বিবৃতির মাধ্যমে বয়কটের ঘোষণা দিয়েছে এই জোট। সেখানে মূল আহ্বায়ক হিসেবে সই করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বিবৃতিতে জানানো হয়, শনিবার (৫ মার্চ) চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের বৈঠক হয়। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন জায়েদ খানকে বয়কটের বিষয়ে একমত পোষণ করে।

এছাড়া সদ্যসমাপ্ত শিল্পী সমিতির নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়, শুধু শিল্পী সমিতির ভোটার ছাড়া ভোটের দিন চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য বিএফডিসিতে প্রবেশ করতে পারেনি। যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের সকলের জন্য অশোভন ও অপমানজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ঘটনায় শিল্পী সমিতির সদস্য জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হয়েছে। ফলে সংগঠনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে, জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোনো সদস্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শনিবার থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো।

এ বয়কটের আওতায় জায়েদ খানের কোনো সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবৎ থাকবে বলেও জানায় চলচ্চিত্র পরিবার।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। সিনেমা সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর সদস্যদের সেদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি। এ নিয়ে সিনেমা অঙ্গণে অনেকের মনে ক্ষোভ জন্মে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী