25 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » সুপারী পারতে গিয়ে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

সুপারী পারতে গিয়ে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

সুপারী পারতে গিয়ে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকায় সুপারী পারতে গিয়ে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মুুহাম্মদ নুরুল আলম(৪৩)। সে ওই এলাকার মৃত আবদুর রশিদ সওদাগরের পুত্র।

শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্হানীয় ইউপি সদস্য মুুহাম্মদ লেয়াকত আলী নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আলম বিগত কিছুদিন পুর্বে সৌদি আরব থেকে দেশে ফিরেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার এলাকার পার্শ্বে মজিদিয়া রশিদিয়া এবাদতখানায় বাদে আছরের নামাজ আদায় করেন। আছরের নামাজ আদায় শেষে তার পাকা বাড়ীতে দ্বিতীয় তলায় সুপারী পারতে উঠে।বাড়ীর পার্শ্বে সুপারী গাছ থেকে সুপারী পারার সময় তিনি নিচে মাটিতে পড়ে যায়।

স্হানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিএনএনিউজ/রায়হান সিকদার, জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ