35.5 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির

উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী করা হবে : জামায়াত আমির


বিএনএ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যে দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই, সে দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়েরা নিরাপত্তা থাকবে।আমরা জাত দেখব না, পাত দেখব না, নারীদের সম্মান করা আমাদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব।’

নিজের এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চার দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা-তাই চালিয়ে দিয়েছে। একটা দল যা না তাই শুরু করেছে। লজ্জা! ওই দলের বড় বড় নেতারাও শুরু করেছে। এরই মধ্যে মেইন কালপ্রিট ধরা পড়েছে।’

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, অ্যাডভোকেট ইয়াসিন আলী, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া, খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়া প্রমুখ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ