28.4 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়ার পাশে একটি ডোবায় মরদেহটি পাওয়া যায়। মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ওসি কবির হোসেন জানান, অজ্ঞাত মরদেহের আনুমানিক বয়স ৩৫ হবে। ধারণা করা হচ্ছে গতকাল কোন একসময় তার মৃত্যু হয়েছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/আশরাফ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম