24 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে সমুদ্রে তলিয়ে চবি ছাত্র নিহত

কক্সবাজারে সমুদ্রে তলিয়ে চবি ছাত্র নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে সমুদ্রে নেমে পানিতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। বাড়ি ঢাকার মিরপুরে।

এ ছাড়া নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছেন।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে