18 C
আবহাওয়া
৮:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন

চট্টগ্রামের জামালখানে বহুতল ভবনে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কোতোয়ালি থানাধীন জামাল খান এসএস খালেদ সড়কের একটি ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক  বলেন, ‘জামালখান ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা ১২টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে নগরীর নন্দন কানন, আগ্রাবাদসহ তিনটি স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা