21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বিএনএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, যৌথ বাহিনীর একটি অভিযানে ৩২ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ ৮ হাজার ৮ শত ৫০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী