26 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জোটের শরিকদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

জোটের শরিকদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

জোটের শরিকদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শরিকদের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সিটের অ্যারেঞ্জমেন্ট কেমন হচ্ছে, সেটা আলোচনার বড় বিষয়। আমরা শুধু ঢালাও আসন চাইব না। ভাবনায় থাকা আসনগুলো নিয়েও আলোচনা করা হবে। জোট থেকে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন, তাদের বিষয়েও কথা বলা হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ