27 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ববির বঙ্গমাতা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

ববির বঙ্গমাতা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

ববির বঙ্গমাতা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. হেনা রাণী বিশ্বাস

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নতুন প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিযুক্ত হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস। সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০/১১/২০২৩ থেকে শিক্ষা ছুটিতে আছেন বিধায় তাসনুভা হাবিব জিসানকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্ব হতে ২০/১১/২০২৩ তারিখ পূর্বাহ্ণ থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হয়। এ পদের স্থলাভিষিক্ত হবেন ড. হেনা রাণী বিশ্বাস।

এ বিষয়ে ড. হেনা রাণী বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং হলের নিয়ম শৃঙ্খলা ও হল ব্যবস্থাপনা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। এসময় তিনি হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা