21 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ৮-০ গোলে বিধ্বস্ত সিঙ্গাপুর

৮-০ গোলে বিধ্বস্ত সিঙ্গাপুর


বিএনএ, ক্রীড়াডেস্ক :  ঘরের মাঠে দুই ম্যাচের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সিঙ্গাপুর নারী দলকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলার প্রমীলারা। আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে ৮-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ  সোমবার(৪ ডিসেম্বর)  ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

প্রথমার্ধে সিঙ্গাপুরকে তিন গোল দেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে বাংলাদেশের নারী দল থেকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটি। দ্বিতীয় হাফে গোল করেন সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, সুমায়া মাতসুশিমা ও শামসুন নাহার। প্রথমার্ধেও একটি গোল দিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। তহুরা খাতুন প্রথম হাফে দুই গোল দিয়েছিলেন।

এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণের তীব্রতর করে  বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের ১৬ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী