24 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী অপহরণ,শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী অপহরণ,শিক্ষক আটক


বিএনএ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।এ ঘটনায় জড়িত স্কুল শিক্ষক ইকবাল হোসেনকে (৩২) আটক করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ইকবাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিবড়া এলাকার আরু মিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক।

র‌্যাব-৭ জানায়,  স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল। পরে শিক্ষকের কারণে একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেন।গত ২৮ নভেম্বর ওই ছাত্রীকে বাড়ির পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান ইকবাল। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। এতে ইকবালকে একমাত্র আসামি করা হয়।

তারই ধারাবাহিকতায় কসবা থানা এলাকায় স্কুলছাত্রীকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিএনএ/ রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে