21 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদেস্যের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান রাব্বি

রোববার (৩ ডিসেম্বর) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসর। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপ রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান।

৯ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের যুবারা।

১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরব আমিরাতের উদ্দেশ্যে ৬ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্টান্ড বাই : রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী