20 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর মধ্যে বাড্ডা ডি আই টি প্রজেক্ট ১৩ নম্বর রোড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী মো. আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।এই ঘটনায় শোয়াইব(১৯)নামের আরো এক জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

রোববার(০৪ ডিসেম্বর) রাতের দিকে এই ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা আফরোজা বেগম জানান, আমার ছেলে বাসায় এসে খাওয়া দাওয়া করার জন্য রেডি হচ্ছিল। এরমধ্যে বাংলাদেশের ক্রিকেট খেলা চলছিল। খেলা দেখার সময় রোকন ও রকি বারবার তাকে ফোনে বিরক্ত করে বলে তুমি আসোই। বাসায় খাওয়া দাওয়া করে দ্রুত বের হয়ে যায়। আমরা জানতে পারি রোকনের সাথে রকির পূর্ব শত্রুতা ছিল তার জের ধরে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।আমি এই হত্যার বিচার চাই।

তিনি আরও জানান, আমার ছেলে বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো কালও আমার ছেলের পরীক্ষা আছে। আমাদের গ্রামের বাড়ি ঢাকার দোহারের জয় পাড়ায়। বর্তমানে মেরুল বাড্ডা ১১ নম্বর রোডের ১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি। আমার এক ছেলে এক মেয়ে সে ছিল সবার মধ্যে বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী