25 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আলো স্বল্পতায় শেষ প্রথম দিনের খেলা

আলো স্বল্পতায় শেষ প্রথম দিনের খেলা


বিএনএ, ক্রীড়াডেস্ক : আলোর স্বল্পতার কারণে ৩৩ ওভার বাকি থাকতেই মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। তার আগে ২ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।অর্ধশত করে অপরাজিত আছেন বাবর আজম
আগামীকাল (৫ ডিসেম্বর) থেকে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। তার আগে আজ প্রথম দিন মোট ৫৭ ওভার ব্যাট করেছে পাকিস্তান। প্রথম সেশনে তাদের দুটি উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে উইকেট শূন্য স্বাগতিকরা।  বিরতির পর খেলা শুরু হলেও পরমুহূর্তেই আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায়।

শনিবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালোই খেলছিলেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক।পাকিস্তানের স্কোরবোর্ডে ৫৯ রানের সময় প্রথম আঘাতটি হানেন তাইজুল। তার দুর্দান্ত এক ঘূর্ণিতে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন আবদুল্লাহ শফিক।

তবে দ্বিতীয় উইকেটের জন্য স্বাগতিকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ৭০ রান ঠিক তখন আবারও উইকেটশিকারির ভূমিকায় তাইজুল। এবার তার শিকার ৩৯ রানে ব্যাট করতে থাকা অপর ওপেনার আবিদ আলি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী