18 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

বাংলাদেশ-পাকিস্তান

বিএনএ, ক্রীড়া ডেস্ক : মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।  টসে হেরে  মুমিনুলের দল বোলিং করছে। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান মাঠে নেমেছে অপরিবর্তন একাদশ নিয়ে।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের, যিনি ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা। এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তিনি। পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির জায়গায় চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান।

দুই দলের একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

বিএনএ/ ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা