20 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৃষ্টিতে বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে প্রাণ গেল নারীর

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত মনছুর আলম পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। তিনি কয়েকদিন আগে শাকপুরায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার একটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনছুর আলম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাফেদুল ইসলাম বলেন, মনছুর নামের এক যুবককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচ.এম/ এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী