21 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে হাতেনাতে তিন অটোচোর আটক

মিরসরাইয়ে হাতেনাতে তিন অটোচোর আটক

মিরসরাইয়ে হাতেনাতে তিন অটোচোর আটক

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে চিহ্নিত মোবাইল চোর মেহেদী হাসানসহ (২০) তিনজনকে সিএনজিচালিত অটোরিক্সা চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ৯টার সময় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা চুরির ঘটনা ঘটে। সিএনজি নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা মেহেদী হাসানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ আটক মেহেদী হাসানের দেয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুই চোরকে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে আটক করে।

আটকরা হলেন- মিরসরাই উপজেলার মেহেদীনগর এলাকার হানিফ ব্যাপারির ছেলে মেহেদী হাসান (২০), একই উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার শাহ আলমের ছেলে তাকরির হোসেন রিয়াদ (২১) ও সীতাকুণ্ড উপজেলার জাহানারাবাদ এলাকার আব্দুল মোনাফের ছেলে হৃদয় (২২)। এরা মিরসরাই পৌরসভায় একটি মোবাইল দোকান চুরি মামলার আসামি।

আরও পড়ুন: আজীবন গ্রাম ও গ্রামের মানুষকে ভালবেসেছি-মিজান

মিরসরাই থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে এলাকাবাসী এক চোরকে পুলিশের কাছে সোপর্দ করে। তখন আরও দুইজন পালিয়ে যায়। পরে অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকরির ও হৃদয়কে আটক করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার (ওসি) মো. কবির হোসেন জানান, আটকরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু