30.8 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ধামরাইয়ে জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফারুক হোসেন (৪৮) ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই। তারা একই বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: বরিশালে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এর মধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিত দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী