20 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুক,হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রাম অচল

ফেসবুক,হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রাম অচল

ফেসবুকে-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ তালেবান

বিএনএ, টেক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সার্ভার ডাউন হয়েছে। এতে সারাবিশ্বে ফেসবুক অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগের জনপ্রিয়  মূল ৩টি অ্যাপ ফেসবুক, ফেসবুক মেসেনজার, হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রামের মালিক ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।

অনেক ব্যবহারীরা ফেসবুকে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন। ফেসবুকের সঙ্গে সঙ্গে ইনস্ট্রাগ্রাম, হোয়াটস অ্যাপেও সমস্যা হচ্ছে। যখনই ফেসবুকে ব্যবহারকারী ঢুকার চেষ্টা করছেন তখন ‘এরর’ মেসেজ দেখাচ্ছে।

FACEBOOK, INSTAGRAM AND WHATSAPP ALL GO DOWN

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ফেসবুকের পক্ষ হতে এক টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

এ প্রতিবেদন লেখার সময়ও ফেসবুক অচল ছিল বাংলাদেশে।

আরও পড়ুন : ফাঁস হলো বিশ্বের বহু নেতার গোপন তথ্য

ওয়াইফাই কর্মীরা ফোনে অতীষ্ট 

সোমবার(৪অক্টোবর) রাতে ফেসবুক অচল থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই ব্যবসায়ীরা বেশ বেকায় পড়েন। শত শত টেলিফোনের যন্ত্রনায় তাদের কর্মীরা অতীষ্ট  হয়ে পড়েন।রাজধানীর ভাটারা থানার দক্ষিণ কুড়িলের স্যাম অনলাইনের কর্মী এমডি অনিক জানায়, এক ঘণ্টার মধ্যে শতাধিক ফোন পেয়েছি। মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে কাহিল হয়ে গেছি।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী