24 C
আবহাওয়া
৩:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মহানবী (সা.)’র ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের প্রাণ গেল সড়কে

মহানবী (সা.)’র ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের প্রাণ গেল সড়কে

মহানবী (সা.)’র ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের প্রাণ গেল সড়কে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে একটি বিতর্কিত কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস। মৃত্যু হুমকির কারণে ২০০৭ সাল থেকে কড়া পুলিশ প্রহরায় বসবাস করতেন তিনি। কিন্তু পুলিশের গাড়িতে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন এই কার্টুনিস্ট।

রোববার (৩ অক্টোবর) দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছাকাছি এক সড়কে পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৭৫ বছর বয়সী ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ কর্মকর্তা। আহত হন ট্রাক ড্রাইভারও।

২০০৭ সালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকার পর গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসে উঠেছিল। তার ওই কার্টুন প্রকাশও করে ডেনমার্কের একটি সংবাদপত্র। হামলার মুখে পড়তে হয় ওই গণমাধ্যম কার্যালয় এবং ভিল্কসকে। পরিস্থিতি সামাল দিতে ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকও করেন তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী। ঐ আলোচনার পরই ভিল্কসকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে সশস্ত্র সংগঠন আল-কায়েদা।

সে সময় থেকেই পুলিশ প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করেন ভিল্কস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এই বিতর্কিত কার্টুনিস্টকে।

বিতর্কিত কার্টুন নিয়ে গোটা মুসলিম বিশ্ব যখন ক্ষোভে ফুঁসেছিল তখনও দম্ভোক্তি থেকে বিরত ছিলেন না লার্স ভিল্কস। সে সময় তিনি বলেছিলেন, কোনো ধর্মকে অপমান-অবজ্ঞার জন্য কার্টুন খুবই তুচ্ছ বিষয়। খ্রিস্টান বা ইহুদিদের ক্ষেত্রে যে শিথিলতা আছে সেটি ইসলাম ধর্মের ব্যাপারে নেই কেন? নিজেকে আলাদা বা মহৎ ভাবার তো কিছু নেই। নিশ্চয়ই ইসলাম ধর্ম  সবার থেকে পবিত্র নয় বলে মন্তব্য করেন এই সুইডিশ কাটুনিস্ট।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী