27 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা


বিএনএ, চট্টগ্রাম : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে গণি বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
একই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী সিরাজুদ্দৌলা রোডের সাব এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্য, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা সহযোগিতা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর