29 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর কাপ্তানবাজার মুরগির আড়তের পাশের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদূত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় থেতলানো রক্তাক্ত জখম ছিল। এটা হত্যা না সড়ক দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের