29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিএনএ. ঢাকা: রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নয়ন ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে শ্যামপুরের ধোলাইপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঝাজর গ্রামের কামরুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে শ্যামপুরের ধোলাইপাড় মুন্সিবাড়ি এলাকায় থাকতো। সে আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা কামরুল ইসলাম বলেন, আমি ওই এলাকাতে নতুন এসেছি। দুপুর আড়াইটার দিকে ধোলাইপাড় বালুর মাঠ এলাকায় গেলে কয়েকজন দুর্বৃত্ত নয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা আমার ছেলেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে এ বিষয়ে আমি কিছু জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?