31 C
আবহাওয়া
৬:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিমানবন্দরে হয়রানির অভিযোগ রুমিন ফারহানার

বিমানবন্দরে হয়রানির অভিযোগ রুমিন ফারহানার

বিমানবন্দরে হয়রানির অভিযোগ রুমিন ফারহানার

বিএনএ, ঢাকা : বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে হয়রানি ও থানায় নিয়ে আটকে রাখা হয়।শনিবার(৪ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোনো নাগরিকের দেশের মধ্যে চলাফেলা, বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এটা সংবিধান স্বীকৃত। কিন্তু গত ৭-৮ বছর ধরে আমি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছি। আমার বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখা হয়, আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রেখে সময় ক্ষেপণ করা হয়। এরপর যখন আমাকে ছাড়া হয় তখন ফ্লাইটের সময় থাকলে আমি যেতে পারি।

তিনি আরো বলেন, আমার যাওয়ার সময়ও হয়রানি করা হয় আবার আসার সময়ও হয়রানি করা হয়। কিন্তু বহু বড় বড় অপরাধী দেশের বাইরে চলে যায় তাদের কোনো বাধা দেওয়া হয় না। বিদেশে যাওয়ার পর আমি লাল পাসপোর্টের অনেক সম্মান পেয়েছি, কিন্তু দেশে পাই না।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত