21 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে পৃথক ঘটনায় সাংবা‌দিক পু‌লিশসহ নিহত ১৮

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় সাংবা‌দিক পু‌লিশসহ নিহত ১৮


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দু‌টি ঘটনায় সাংবা‌দিক পু‌লিশসহ  ১৮জন নিহত হ‌য়ে‌ছেন।

রোববার(৪ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) মো. সাইফুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৩জন পু‌লিশ নিহত হ‌য়ে‌ছে। রায়গ‌ঞ্জে সাংবা‌দিক ব‌ণিক মিত্রসহ ৪ জন নিহত হয়। অসহ‌যোগ আ‌ন্দোলনকারী‌দের হামলায় তারা নিহত হন বলে পু‌লিশ নি‌শ্চিত ক‌রে‌ছে।

সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়  প্রথ‌মে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প‌রে হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করা হয়।

ডিআইজি বলেন, এনায়েতপুর থানা এখনো অরক্ষিত। পুলিশ সদস্যরা থানায় ঢুকতে পারছে না। গাছ দিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী