20 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে ২ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের মামলা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়ার ২ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ১ এর সহকারী পরিচালক মো. আবু সাঈদ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন : ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী , ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভিপি ইফতেখার উদ্দিন আহমেদ, পিঅ্যান্ড আর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিটজ মেরিন এন্টারপ্রাইজের মালিক মো. এমদাদুল হাসান ও সেভেন সীজ বিডির মালিক তারেকুজ্জামান। দুই ব্যাংক কর্মকর্তা ব্যাংক এশিয়ার শেখ মুজিব রোড শাখায়  কর্মরত আছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত আসামিরা গত ২০১৯ সালের ১৬ জুন থেকে চলতি বছরের জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রসিডস, রেমিট্যান্স, ফরেন ব্যাংক গ্যারান্টি ফ্রেইম সেটেলম্যান্ট, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থ ও এফসি অবম্যান্টি অ্যাকাউন্টের ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা সুবিধাভোগীর অ্যাকাউন্টে স্থানান্তর না করে নিজেদের সুবিধামত ৩টি অ্যাকাউন্টে ক্ষমতার অপব্যবহার করে স্থানান্তর এবং হস্তান্তর আর রুপান্তর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম- ১ এর উপ-পরিচালক লুতফুল কবির চন্দন। তিনি বলেন, ব্যাংকের দুই কর্মকর্তা ও তিন ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা আত্মসাৎ করেন। আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ এর ২ ধারা এবং দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী