25 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলা থেকে মুশতাক ও ফাওজিয়াকে অব্যাহতি

ধর্ষণ মামলা থেকে মুশতাক ও ফাওজিয়াকে অব্যাহতি


বিএনএ, ঢাকা : ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণ মামলায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ এবং ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলী এ আদেশ দেন। বিচারক বাদীর নারাজি খারিজ করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খন্দকার মোশতাক আহমেদের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

তিনি বলেন, আজ পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। বাদী সাইফুল ইসলাম পুনরায় নারাজি দরখাস্ত দিয়েছিলেন। আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একইসঙ্গে বাদী সাইফুল ইসলামের নারাজি দরখাস্ত নামঞ্জুর করেছেন। ফলে খন্দকার মোশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী মামলা থেকে অব্যাহতি পেলেন।

গত ২ জুন আদালতে মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর নামে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এরপর প্রতিবেদনের ওপর ফের নারাজি দেন মামলার বাদী ওই শিক্ষার্থীর বাবা মো. সাইফুল ইসলাম। গত ১৩ জুন নারাজির আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য ৪ জুলাই দিন ধার্য করেন।

২০২৩ সালের ১ আগস্ট শিক্ষার্থীর বাবা আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ