28 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » দুই সপ্তাহে ২ হাজার ইউক্রেন সেনার মৃত্যু : রাশিয়া

দুই সপ্তাহে ২ হাজার ইউক্রেন সেনার মৃত্যু : রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে চলমান সামরিক অভিযান সম্পর্কে সর্বশেষ অবস্থা অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি প্রেসিডেন্ট পুতিনকে সোমবার (৪ জুলাই) জানান, মাত্র দুই সপ্তাহে রুশ সেনাদের অভিযানে ইউক্রেনের প্রায় সাড়ে পাঁচ হাজার সেনা হতাহত হয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি সেনা মারা গেছে।

গত কয়েক দিনের মধ্যে এই নিয়ে তিনি পুতিনকে দ্বিতীয়বার সামরিক অভিযানের সর্বেশেষ অবস্থা অবহিত করলেন। সের্গেই শোইগু পুতিনকে আরো জানিয়েছেন যে, লিসিচানস্ক শহর দখলের মধ্যদিয়ে রুশ সেনারা ও মিত্র যোদ্ধারা লুহানস্ক এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি প্রেসিডেন্ট পুতিনের কাছে সামরিক অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শোইগু জানান, গত দুই সপ্তাহে ইউক্রেনের পাঁচ হাজার ৪৬৯ জন সেনা হতাহত হয়েছে যার মধ্যে মারা গেছে ২,২১৮ জন। এই লড়াইয়ে ইউক্রেনের ১২টি যুদ্ধবিমান, ছয়টি দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, ৯৭টি আর্টিলারি রকেট লঞ্চার এবং প্রায় ২০০টি ট্যাংক ও সাঁজোয়াযান ধ্বংস হয়েছে। এছাড়া, ইউক্রেনের সেনারা লিসিচানস্ক শহরে প্রায় ৪০টি গাড়ি ফেলে পালিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির কর্মকর্তারা নিজেদের সেনাদের মারাত্মক বিপর্যয়ের কথা জানিয়েছিলেন। তারা বলেছেন, রুশ সেনাদের অভিযানের মুখে প্রতিদিন ২০০’র বেশি সেনা নিহত হচ্ছে এবং রণাঙ্গনে টিকতে পারছ না। এজন্য তারা পশ্চিমা দেশগুলোকে দ্রুতগতিতে প্রতিশ্রুত সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩