29 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশীসহ ৪৩ অভিবাসীর মৃত্যু

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশীসহ ৪৩ অভিবাসীর মৃত্যু


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভূমধ্যসাগরে ইউরোপ অভিমুখী যাত্রায় নৌকাডুবে বাংলাদেশ মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী মারা গেছেন। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। সূত্র: রয়টার্স

স্থানীয় সময় শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। নৌকাডুবির ঘটনায় ৪৩ জন মারা গেছেন। ৮৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী।

কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ও ২৯ জুন তাঁরা লিবিয়া উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন। উদ্ধার ব্যক্তিদের জারজিসে নিয়ে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন বলে জানান সংস্থাটি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের