বিএনএ, ঢাকা: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
গত ২ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন, যার দুই দিনের মাথায় এই পদত্যাগ এলো।
দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা এবং কমিশনের অভ্যন্তরীণ সংকটের কারণে সাধারণ বিনিয়োগকারী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন ও কর্মবিরতি করে আসছিলেন।
পদত্যাগপত্রে প্রত্যেকেই নিজ নিজ ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন বলে জানা গেছে।
বিএনএ/ওজি
![]()

