35.5 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস


বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।

বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। রিপাবলিকান পার্টির একাংশের অনুপস্থিতি এবং ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে দলটির ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে এই প্রস্তাব পাস সম্ভব হয়েছে।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না। এ ছাড়া এই সংঘাতের শুরুতে তিনি মার্কিন জনগণকে আভাস দিয়েছিলেন এটি দ্রুত শেষ হবে। তবে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো এখন অনেক বেশি চ্যালেঞ্জিং বলে প্রমাণিত হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ