23 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিলেন এরদোগান

শপথ নিলেন এরদোগান


বিএনএ, বিশ্বডেস্ক : তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার (৩ জুন) তুরস্কের সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন।

এদিন বাংলাদেশের রাষ্ট্রপতিসহ বিশ্বের ৭৮টি দেশের নেতৃবৃন্দ এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে এরদোগান বলেছেন, আমি সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র ও আতাতুর্কের মূলনীতি মেনে চলব।

এছাড়া ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নীতিও মানবেন বলে জানান এরদোগান।

ইরানের প্রেসটিভি’র খবরে বলা হয়েছে, শপথ গ্রহণের সময় এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলু সেখানে উপস্থিত ছিলেন না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা