বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী মারা গেছে। আহত হয়েছে আরও তিনজন।সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আটোতে থাকা তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায়।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর লাশ উদ্ধার করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিএনএ/ ওজি
![]()

