22 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home »  বিজেপি এগিয়ে ১৯১ আসনে, তৃণমূল ৯৮

 বিজেপি এগিয়ে ১৯১ আসনে, তৃণমূল ৯৮


বিএনএ, বিশ্ব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে ১৯১টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৮টি আসনে। বামফ্রন্ট এগিয়ে দুই আসনে।অন্যান্যরা পেয়েছে আরও দুই আসন। তবে কংগ্রেস একটি আসনও পায়নি,

ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন। এর আগে, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দু’টি আসন পেয়েছিল অন্যান্যরা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ